জন বার্লার দাবিতে সমর্থন দুই বিধায়কের - The News Lion

জন বার্লার দাবিতে সমর্থন দুই বিধায়কের

 


দি নিউজ লায়ন;    জন বার্লার দাবিতে সমর্থন দুই বিধায়কের। সাংসদ জন বার্লার আলাদা রাজ্যের দাবিকে সমর্থন করেছেন ডাবগ্রাম-ফুলবাড়ির শিখা চট্টোপাধ্যায় এবং মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্ধন। তাঁরা বলছেন, এই দাবি সঙ্গত, মানুষও তাই চান। তাঁদের অভিযোগ, এই রাজ্য সরকার উত্তরবঙ্গে উন্নয়নের কোনও কাজ করেনি। 


উত্তরবঙ্গকে দিনের পর দিন বঞ্চনা করা হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ, উত্তরবঙ্গের জন্য সচিবালয় উত্তরকন্যা শুধুমাত্র আইওয়াশ। সেখানে কোনও কাজ হয় না বলেও অভিযোগ তাঁর। উত্তরবঙ্গকে ভাগ করলে ভাল কাজ হবে বলে দাবি করেছেন তিনি। অন্যদিকে আনন্দময় বর্মন বলেছেন, যে দাবি সাংসদ করেছেন, তা উত্তরবঙ্গের মানুষের। আলাদা রাজ্য হলে উন্নয়ন হবে। তবে এব্যাপারে পাশের কেন্দ্র শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ কিছু বলতে চাননি। তবে উত্তরবঙ্গ যে পিছিয়ে রয়েছে, সে কথা তিনি বলেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.